দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:০০ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
বাংলাদেশ ক্রিকেটে পালাবদলের এই সময়ে যাদের দিকে ভরসা থাকছে, তাদের একজন মেহেদি হাসান মিরাজ। ২০১৬ সালে অভিষেকের পর থেকেই সম্ভাবনাময় বলে বিবেচিত হয়েছেন। সময়ে সময়ে হয়েছেন দলের নির্ভরতার প্রতীক। বেশ কয়েকবার পালন করেছেন অধিনায়কত্বের দায়িত্ব। এমন অবস্থায় সিনিয়রদের রেখে যাওয়া জায়গা থেকেই বাংলাদেশের ক্রিকেটকে নতুন ধাপে নিয়ে যেতে দৃঢ়প্রত্যয়ী মিরাজ।
শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, 'প্রত্যেকটা মানুষেরই একটা সময় নিজের জায়গা থেকে সরে যেতে হয়। তাদের যে দায়িত্বটা ছিল, তারা বাংলাদেশকে একটা ধাপে নিয়ে এসেছেন। আমাদের কাজ থাকবে, এখান থেকে আরেকটা ধাপে নিয়ে যাওয়া।' এই টাইগার অলরাউন্ডার আরও বলেন, 'আমরা কিন্তু এখনও ট্রফি জিততে পারিনি। তাই আমাদের লক্ষ্য থাকবে যেকোনো বড় টুর্নামেন্ট জেতা। একটা ট্রফি জিততে পারলে আমাদের প্রজন্মের জন্য ভালো হবে।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team